Description
বিলোনা ঘি
প্রাচীন রীতিতে খাঁটি ঘি
ঐতিহ্যের ঘি, প্রাচীন পদ্ধতিতে তৈরি
বিলোনা ঘি উপমহাদেশের হাজার বছরের পুরনো একটি ঐতিহ্য। বৈদিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে একসময় এই ঘি ঔষধি গুণসম্পন্ন খাদ্য হিসেবে ব্যবহার হতো। খাওয়ার পাশাপাশি নানা রোগ প্রতিরোধেও এর ব্যবহার ছিল। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, জাপান ও চীনসহ বিভিন্ন দেশে এখনো এই ঘির প্রচলন রয়েছে।
বাংলাদেশেও একসময় এই ঘি তৈরি হতো, কিন্তু প্রায় ৬০–৭০ বছর আগে বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে ধীরে ধীরে এই ঐতিহ্য হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সেই প্রাচীন রীতির ঘি আবারও ফিরিয়ে এনেছে প্রাকৃতিক হাট, যারা ঐতিহ্যবাহী পদ্ধতিতে খাঁটি বিলোনা ঘি তৈরি করছে।
ধীর প্রক্রিয়ায় তৈরি প্রিমিয়াম ঘি:
এক কেজি বিলোনা ঘি তৈরি করতে প্রায় দুই দিন সময় লাগে। প্রথমে দুধ থেকে দই, দই থেকে মাখন এবং পরে মাখন থেকে ধীরে ধীরে অল্প আঁচে তৈরি করা হয় ঘি। এই ধীর প্রক্রিয়ার কারণেই বিলোনা ঘির স্বাদ, ঘ্রাণ এবং গুণাগুণ থাকে আলাদা। বর্তমানে এটি দেশের অন্যতম প্রিমিয়াম ও দামী ঘিগুলোর একটি।
নিজস্ব তত্ত্বাবধানে তৈরি:
প্রাকৃতিক হাটের নিজস্ব ব্যবস্থাপনায় এবং প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে সম্পূর্ণ যত্ন নিয়ে এই বিলোনা ঘি তৈরি করা হয়। প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয় যাতে ঘির বিশুদ্ধতা বজায় থাকে।
রান্নায় বিলোনা ঘির ব্যবহার:
বিলোনা ঘি পোলাও, বিরিয়ানি, ভাত, ভর্তা থেকে শুরু করে সব ধরনের রান্নায় ব্যবহার করা যায়। অল্প পরিমাণ ব্যবহারেই খাবারের স্বাদ ও ঘ্রাণ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
কেন বিলোনা ঘি কিনবেন:
প্রাচীন পদ্ধতিতে তৈরি
ধীরে তৈরি হওয়ায় স্বাদ ও ঘ্রাণ আলাদা
প্রিমিয়াম মানের ঘি
প্রশিক্ষিত মানুষের হাতে তৈরি
বিশুদ্ধতা নিয়ন্ত্রিত
সব ধরনের রান্নায় উপযোগী






Reviews
There are no reviews yet.