Description
হাওরের চ্যাপা শুটকি
একটু ঝাল, অনেকটা ভালোবাসা
চ্যাপা নাম কেন?
হাওরের ঐতিহ্যবাহী চ্যাপা শুটকি পুঁটি মাছকে চেপে চ্যাপা আকারে পাতলা করে শুকিয়ে তৈরি করা হয়। চ্যাপা নামকরণ এসেছে মাছকে চেপে পাতলা করার প্রক্রিয়ার কারণে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে হাওরের ঘরোয়া ও সনাতন পদ্ধতিতে প্রস্তুত হয়ে আসছে।
প্রাকৃতিক উৎস
শুটকি তৈরি করতে প্রাকৃতিকভাবে বিশাল জলরাশিত হাওর থেকে বড় পুঁটি মাছ সংগ্রহ করা হয়। মাছের মান, আকার ও স্বাদ যাচাই করে স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা হয়।
সনাতন ও স্বাস্থ্যকর প্রক্রিয়া
চ্যাপা শুটকি তৈরির প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হয়। মাছকে নোংরা পা দিয়ে মাড়ানো হয় না। ধাপে ধাপে প্রাকৃতিক তেলের সঙ্গে প্রসেস করা হয়, যা সংরক্ষণের জন্য কার্যকর। পচে যাওয়া রোধে ভয়ঙ্কর ডিডিটি কখনও ব্যবহার করা হয় না। পুরো প্রক্রিয়ায় প্রায় চার থেকে ছয় মাস সময় লাগে, যা শুটকিকে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যকর করে তোলে।
প্রস্তুতকারক ও মান
চ্যাপা শুটকি প্রাকৃতিক হাটের তত্ত্বাবধানে নিবন্ধিত প্রস্তুতকারকের কাছে তৈরি হয়। প্রতিটি ধাপে মান যাচাই করা হয়, তাই শুটকির স্বাদ, ঘ্রাণ এবং স্বাস্থ্যকরতা নিশ্চিত থাকে। কোনো কেমিক্যাল, কৃত্রিম রং বা সুগন্ধি ব্যবহার করা হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে সংরক্ষণ হওয়ায় স্বাদ ও ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে।




Reviews
There are no reviews yet.