Description
খেজুড়ের মিনি পাটালি
যত ছোট, তত প্রিয়
ছোট কিন্তু সেরা:
নাটোর প্রতন্ত গ্রামের প্রাকৃতিক হাটের নিবন্ধিত কমিউনিটি থেকে ৭টি পরিবার প্রাকৃতিক পদ্ধতিতে এই মিনি পাটালি গুড় তৈরি করে। আকারে ছোট হলেও স্বাদে সমৃদ্ধ, মিনি পাটালি সহজে ব্যবহারযোগ্য, এটি খাবারে বা শরবতে মিনি টুকরো হিসেবে ব্যবহার করা যায়, এতে করে গুড় ভেঙ্গে নষ্ট হয়না।
স্বাস্থ্যকর ও নিরাপদ:
প্রাকৃতিক হাট কখনো ভেজাল বা কেমিক্যালের উপর বিশ্বাসী নয়। এই মিনি পাটালি কোনো রাসায়নিক, কৃত্রিম রঙ বা সংরক্ষণ পদার্থ ছাড়া তৈরি। এটি নিরাপদ খাদ্য আন্দোলনের অংশ, তাই শিশু থেকে বড় সবার জন্য উপযুক্ত। প্রতিটি পাটালি খাঁটি ও প্রাকৃতিক।
সিজেনাল ও প্রাকৃতিক:
মিনি পাটালি একটি সিজেনাল গুড়, অর্থাৎ নির্দিষ্ট মৌসুমে তৈরি হয়। এই সীমিত উৎপাদনই এটিকে আরও বিশেষ করে তোলে। প্রতিটি পাটালি হাতের কাজ এবং কৃষকের যত্নে প্রস্তুত, যা প্রমাণ করে প্রকৃত স্বাদ ও মান অক্ষুণ্ণ থাকে।
ব্যবহার সহজ ও বহুমুখী:
একটি মিনি পাটালি সরাসরি পানীয়, খাবার বা ডেজার্টে ব্যবহার করা যায়। প্রয়োজনে ভেঙ্গে ব্যবহার করা যায়, যা রান্নার সময় সুবিধা দেয়। এটি প্রাকৃতিক স্বাদের কারণে রান্নায় এবং মিষ্টান্নে বিশেষ আনন্দ যোগ করে।
প্রাকৃতিক হাটের প্রতিশ্রুতি:
প্রাকৃতিক হাট শুধুমাত্র খাঁটি স্বাদ দেয় না, এটি নিরাপদ খাদ্য আন্দোলনের অংশ। প্রতিটি মিনি পাটালি দেখায় যে প্রকৃত স্বাদ, স্বাস্থ্য ও নিরাপত্তা একসাথে থাকতে পারে।



Reviews
There are no reviews yet.