পাহাড়ি মধু – ৫০০ গ্রাম

0 Reviews Write a review
Product codePH-500
Availability In Stock

1,150.00৳ 

Description

পাহাড়ি মধু
প্রকৃতির অনন্য দান

মৌমাছি ও পাহাড়ি মধুর উৎস;
পুরো পৃথিবীতে প্রায় ২০ হাজারেরও বেশি প্রজাতির মৌমাছি রয়েছে। তারই একটি অংশ বসবাস করে আমাদের তিন পার্বত্য জেলার পাহাড়ি বনাঞ্চলে। এসব মৌমাছি পাহাড়ের উঁচু গাছের মগডালে, গাছের খোঁড়লে, কখনও মাটির নিচে গর্ত করে প্রাকৃতিকভাবে মধুর চাক তৈরি করে। নানা ধরনের বুনো ফুলের নির্যাস থেকে তৈরি এই মধুই আসল পাহাড়ি মধু।

প্রাকৃতিকভাবে সংগ্রহ প্রক্রিয়া:
দুর্গম পাহাড়ি অঞ্চলে নিবন্ধিত জুমিয়ারা নির্দিষ্ট মৌসুমে পাহাড়ি জঙ্গল থেকে মধু সংগ্রহ করেন। সংগ্রহ করা মধু কোনো কৃত্রিম প্রক্রিয়া ছাড়াই সরাসরি প্রাকৃতিক হাটে পৌঁছায়। এতে মধুর স্বাভাবিক ঘ্রাণ, স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।

মৌসুমি ও সীমিত সংগ্রহ
পাহাড়ি মধু সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এটি সারা বছর সমানভাবে পাওয়া যায় না। নির্দিষ্ট সময়েই সংগ্রহ করা সম্ভব, তাই এই মধু সবসময় সীমিত পরিমাণে পাওয়া যায়। প্রাকৃতিক উৎস থেকে আসার কারণে প্রতিবার মধুর রঙ ও স্বাদ কিছুটা ভিন্ন হতে পারে।

বিশেষ বৈশিষ্ট্য
পাহাড়ি মধু সাধারণত ঘন, সুগন্ধযুক্ত এবং প্রাকৃতিক ফুলের নির্যাসে সমৃদ্ধ। এতে কোনো কৃত্রিম চিনি বা ভেজাল মেশানো হয় না। সময়ের সাথে মধু জমে গেলে (ক্রিস্টাল হলে) সেটি খাঁটি মধুর স্বাভাবিক বৈশিষ্ট্য।

সংরক্ষণ পদ্ধতি
মধু স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করলেই ভালো থাকে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। সবসময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করলে মধুর গুণাগুণ ঠিক থাকে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাহাড়ি মধু – ৫০০ গ্রাম”
Back to Top

Search For Products

Product has been added to your cart