Description
পাহাড়ি লাল মরিচ
পাহাড়ের গোপন রঙ
প্রাকৃতিক হাটের পাহাড়ি লাল মরিচ জন্মায় দেশের দূর্গম, সুউচ্চ পাহাড়ে, যেখানে বছরে মাত্র এক মৌসুমে এই বিশেষ মরিচ হয়। স্থানীয় পাহাড়ি কৃষক বা জুমিয়া কৃষকরা জুম চাষ করে এই মরিচ উৎপাদন করেন, এবং কখনও কোনও সার বা কীটনাশক ব্যবহার করেন না। পরে কাঁচা সবুজ অবস্থায় তুলে ধীরে ধীরে শুকিয়ে মরিচের গুড়া তৈরি করা হয়।
স্বাদ ও বৈশিষ্ট্য:
সমতলের মরিচের মতো লম্বা বা বড় হয় না, তবে স্বাদে অতান্ত ঝাল এবং concentrated। এর তেজস্বী লাল রঙ ও প্রাণবন্ত সুগন্ধ রান্নায় উজ্জ্বলতা যোগ করে।
ব্যবহার:
মাছ, মাংস, তরকারি, আচার বা শাকসবজিতে সব রান্নাতে স্বাদ ও রঙ বাড়ানোর জন্য উপযুক্ত।
বিশেষত্ব:
একমৌসুমে সীমিত উৎপাদন, ভেজালমুক্ত, কোনও সার বা কীটনাশক ছাড়া উৎপাদিত, পাহাড়ি স্বাদ ও গন্ধ। এই মরিচের স্বাদ, রঙ এবং গন্ধ অত্যন্ত concentrated, তাই এটি একটি দূর্গম পাহাড়ের দামী স্বর্ণের মতো মরিচ, যা সহজে পাওয়া যায় না। নিবন্ধিত পাহাড়ি কৃষক বা জুমিয়া কৃষকদের জুম চাষ থেকে সরাসরি উৎপাদিত মরিচটি নিশ্চিত করে খাঁটি, নিরাপদ এবং পুষ্টিকর।





Reviews
There are no reviews yet.