Description
পাহাড়ি লাল বিন্নি চাল
প্রতিটি দানায় পাহাড়ের স্পর্শ
বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি–এর দুর্গম সুউচ্চ পাহাড়ি ঢালে জুমিয়া চাষিরা প্রাকৃতিক জুম চাষ পদ্ধতিতে পাহাড়ি দেশি জাতের লাল বিন্নি ধান উৎপাদন করেন। সমন্বিত ফসলের সাথে অল্প পরিমাণে চাষ হয় এবং এই ধান সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত।
পাহাড়ের রোদ, মেঘ, কুয়াশায় ধীরে ধীরে বেড়ে ওঠা দানাগুলো রঙে লালচে আভাযুক্ত, আকারে ছোট এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। পাহাড়ি দেশি জাতের লাল বিন্নি ধান স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিমান, সব দিক থেকেই আলাদা বৈশিষ্ট্য বহন করে।
বিশেষ বিষয় হলো, কোনো আধুনিক প্রযুক্তি বা মেশিনের ব্যবহার ছাড়াই স্থানীয় ঐতিহ্যবাহী পদ্ধতিতে ধান ভেঙে চাল তৈরি করা হয়। দুর্গম পাহাড়ে হাতচালিত সরঞ্জাম দিয়ে ধান ভানা হয়, ফলে দানার স্বাভাবিক গুণাগুণ ও পুষ্টি অক্ষুণ্ণ থাকে। এই প্রক্রিয়ায় তৈরি লাল বিন্নি চালের স্বাদ ও ঘ্রাণ একেবারে খাঁটি পাহাড়ি।
স্থানীয় সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের বিশেষ আয়োজনে এই চালের ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। সীমিত উৎপাদনের কারণে এটি একটি বিশেষ সংগ্রহ হবে যে কারও জন্য।
সংরক্ষণ পদ্ধতি:
শুকনা ও ঠান্ডা স্থানে রাখুন।
বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
আর্দ্রতা ও সরাসরি রোদ থেকে দূরে রাখুন।
রান্নার পদ্ধতি: সাধারণ ভাত:
১ কাপ চাল ধুয়ে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
পানি শুকিয়ে এলে ৫ মিনিট দমে রাখুন।
পায়েস/উৎসবের রান্না:
দুধ, গুড় বা চিনি দিয়ে ধীরে আঁচে রান্না করলে সুগন্ধি ও পুষ্টিকর খাবার তৈরি হয়।





Reviews
There are no reviews yet.